• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাঙামাটিতে সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের নিয়ে ইউনিয়ন লেভেলে সংলাপ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2020   Wednesday

সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের নিয়ে ইউনিয়ন লেভেলে বুধবার রাঙামাটিতে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি জন্য সুশীল সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহের শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।

 

২নং মগবান ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা। বক্তব্যে ২নং মগবান ইউনিয়নের সচিব অমৃত লাল চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন মহিলা অধিদপ্তরের ইউনিয়ন সুপার ভাইজার রাকেশ চাকমা, কৃষি বিভাগের কর্মকর্তা শান্তনু চাকমা, ওয়ার্ড মেম্বার সুমনা তংচংগ্যা প্রমুখ। সভা সঞ্চালনা করেন হিল ফ্লাওয়ারের ব্যবস্খাপক জ্যোতি বিকাশ চাকমা। সংলাপে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর নারী-পুরুষরা অংশ নেন। এসময় তারা তাদের ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 

সংলাপে বক্তারা সরকারী সেবাদাতা প্রতিষ্ঠান ও সেবা গ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরী করতে এবং ইউনিয়নের পরিবার পরিকল্পনা সেবা গ্রহনসহ বিভিন্ন সরকারী সুযোগ সেবা পেতে হলে জনসাাধারনকে সচেতনা সৃষ্টিতে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ