• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে এক হাতে গাছের চারা,অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি পুলিশ পলওয়েল পার্কে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ পলওয়েল পার্কে বকুল গাছের চারা রোপন কর্মসূচির উদ্ধোধন করেন (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।সংগঠনের সদস্যদের টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে, শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করেন। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রাতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম.কামাল উদ্দিন,রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর মানিক,সংগঠনের তিতাস শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন,লাকসাম শাখার সাংগঠনিক সম্পাদক আহমেদ রায়হান, অর্থ সম্পাদক তাসফিন আহমেদ,দপ্তর সম্পাদক বাদশা পাটোয়ারি প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন,মাদক,ধর্ষণ ও বাল্য বিবাহ সহ সকল অপকর্মকে না বলে লাল সবুজ উন্নয়ন সংঘ রাঙামাটিতে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা রোপন ও বিতরণ করেছে সেটি প্রশংসার দাবিদার। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে। আসুন আমরা ধর্ষণ ও মাদককে না বলি। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের ধরিয়ে দিন। করোনাকালিন সময়ে লাল সবুজ উন্নয়ন সংঘ ৬৪ জেলায় লাল কার্ড প্রদর্শন কর্র্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচির সফলতা কামনা করছি।

 

সংগঠনের প্রতিষ্ঠতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন,আমরা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করে থাকি। বর্তমান সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় ৪৬টি জেলায় এ পর্যন্ত ভ্রাম্যমান ৮৩ হাজার ৪০০ গাছের চারা বিতরণ করেছি। গত ৭ জুলাই থেকে কার্যক্রমটি শুরু করা হয়। রাঙামাটি ছিল ৫৬ তম জেলা। জেলার বিভিন্ন বিদ্যালয়ের মাঠ,গ্রাম ও রাস্তায় পথচারীদের মধ্যে এ চারা বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীরা সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা হাতে নিয়ে সবুজ বাংলা গড়ার শপথ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ