• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

দুর্গম দুমদুম্যাতে পৌছাল প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2020   Friday

জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দুমদুম্যা ইউনিয়নের (৪,৫,৬ ওয়ার্ডে) খাদ্য সংকট অবিরাম চলছে। এই সব এলাকায় সরকারের পক্ষ থেকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে এটি স্থায়ী সমাধান নয় বলে দাবী এলাকাবাসীদের।

 

বৃহস্পতিবার দুমদুম্যা ইউনিয়নের ছোট করাইদিয়া ও বগাখালীতে পৃথকভাবে এসব সহায়তা প্রদান করা হয়। এসময় ৭শ পরিবারের মাঝে ২০ কেজি হারে ১৪ মে.টন চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়। তার মধ্যে সংসদ সদস্য দীপংকর তালুকদারের প্রচেষ্টায় পার্বত্য মন্ত্রনালয়ের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ৪ মে.টন ও উপজেলা পরিষদ থেকে ১০ মে.টন চাল প্রদান করা হয়। এসব চাল দুমদুম্যা ইউপি চেয়ারম্যান সাধন কুমার চাকমার নেতৃত্বে ৬ সদস্যর একটি টিম ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান। ছয় সদস্যর মধ্যে রয়েছে দুমদুম্যা ইউপি সচিব অতুল চাকমা, স্থানীয় সাংবাদিক সুমন্ত চাকমা, স্মৃতি বিন্দু চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্যা সাপনেম পাংখোয়া এবং পূন্য রঞ্জন চাকমা।

 

সংশ্লিষ্ট এলাকাবাসীরা জানান, প্রতি বছর ফেব্রুয়ারী-আগস্ট পর্যন্ত এই খাদ্য সংকট দেখা দেয়। এবছর বৈশ্বিক করোনা ভাইরাসে সামাজিক ভাবে লকডাউনের কারণে খাদ্য সংকটের তীব্রতা বেড়েছে বলে দাবী স্থানীয়দের। এ সংকট স্থায়ী মোকাবেলার জন্য বরো চাষাবাদে "অসমতল জমি সমতল করণ, মৎস্য চাষাবাদে বেড়িবাঁধ, বৈজ্ঞানিক পদ্ধতিতে জুম চাষাবাদে প্রশিক্ষণ ও উৎসাহিত করন প্রকল্প গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন পার্বত্য মন্ত্রনায় ও স্থানীয় প্রসাশনের কাছে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

 

রেশী চন্দ্র চাকমা(৫০) বলেন, ৭-৮দিন ধরে দু`বেলা জংগলের আলু খেয়ে, এক বেলা ভাত আধপেটে খেয়ে কোন মতে জীবন বাঁচাতে হচ্ছে। এ সহায়তা পেয়ে একবেলা হলেও মন খুশিতে খেতে পারবো।

 

দুমদুম্যা মৌজার প্রবিন হেডম্যান সমূর পাংখোয়া বলেন, প্রতি বছর এসংকট দেখা যায়। এসংকট মোকাবেলায় বিকল্প পদ্ধতি ভাবতে হবে।

 

দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, এ সংকট মোকাবেলায় জুম চাষাবাদের পাশাপাশি সমতল জমি সৃষ্টি করে বোরো চাষ করতে হবে। এছাড়া মৎস চাষে ক্রীকবাঁধ, উৎপাদন বৃদ্ধির জন্য বৈজ্ঞানিক পদ্ধতি প্রশিক্ষণ প্রদান করতে হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান বলেন, উপজেলা প্রসাশন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ২য় দফা ১৪ মে. টন চাল পৌঁছে দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য এ সংকট মোকাবেলায় ৭ মে প্রথম দফা হেলিক্যাপ্টার যোগে সেনাবাহিনী ৯শ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ