• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে পুলিশ ব্যাংক কর্মকর্তাসহ আরো ৭ জন করোনায় আক্রান্ত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jun 2020   Sunday

কাপ্তাইয়ে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে।  শনিবার (২৭ জুন) রাতে চট্টগ্রাম বিআইটিআইডি হতে আসা রিপোর্টে কাপ্তাইয়ে দুই ব্যাংক কর্মকর্তা এবং আরো ৫  পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।

 

এনিয়ে মোট ২০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন কাপ্তাই ফাঁড়ির আইসি, ২ জন ওই ফাঁড়ির কনস্টেবল এবং ২ জন পুলিশ সদস্য কাপ্তাই থানায়  কর্মরত আছেন। অপরদিকে করোনায় আক্রান্ত ২ জন ব্যাংক কর্মকর্তা কেপিএম সোনালী ব্যাংকে কর্মরত আছেন। গত ২২ জুন তাদের নমুনা নেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।

 

 কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন জানান, করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের অন্য কোন লক্ষন না থাকায় তারা ফাঁড়ি এবং তাদের ভাড়া বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।

 

এদিকে, চন্দ্রঘোনা কেপিএম সোনালী ব্যাংকের ম্যানেজার সুশীল মারমা জানান, আক্রান্ত ২ ব্যাংক কর্মকর্তার শারীরীক অবস্থা ভালো থাকায় তারা ব্যাংকের বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় আক্রান্ত হলেন ৫৩ জন,মৃত্যু হয়েছে ১ জনের এবং সুস্থ হয়েছে ২০ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ