• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুুক্তি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2015   Wednesday

বুধবার রাঙামাটিতে তিন দিন্যবাপী কৃষি মেলার উদ্ধোধন করা  হয়েছে।

 

রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়ী প্রাঙ্গণে আয়োজিত তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক রমনী কান্তি চাকমার সভাপতিত্বে অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেবুন্নেসা রহিম, প্রাণী সম্পদ বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি বিভাগের জেলা অতিরিক্ত পরিচালকের কার্য্যালয়ের উপ-পরিচালক তরুন কান্তি ভট্টচার্য্য। স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কার্যালয়ের কৃষি পরিচালক তপন কুমার পাল।

এর আগে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রধান সড়ক ঘুরে জেলা কৃষি খামার বাড়ী মেলা প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়। মেলায় জেলার ১০ উপজেলাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান ও বেসরকারী উন্নয়ন সংস্থার ২৩টি ষ্টলে বিভিন্ন কৃষির প্রযুক্তি ও কলাকৌশল এবং উৎপাদিত পণ্য প্রদর্শীত হচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান কৃষকদের আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।  তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়ে দশ টাকা দিয়ে একাউন্ট খোলা থেকে শুরু করে কৃষকদের সব ধরণের সুযোগ সুবিধা প্রদান করছে। যা অন্য কোন সরকারের আমলে হয়নি। তিনি  আরও বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারা দেশে খাদ্য উৎপাদন কর্মসূচী গ্রহণ করে বর্তমান দেশের ১৬কোটি মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে বাংলাদেশ থেকে ২০১৪ সাল শ্রীলংকায় ১২ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করেছে। এ সাফল্য শুধু প্রধান মন্ত্রীর একার নয় এ সাফল্য আমাদের কৃষক ভাইদের সকলের।

 

পরিষদ চেয়ারম্যান পার্বত্য অঞ্চলে অনাবাদি জমিগুলোকে উন্নত প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান ও এ অঞ্চলের পুষ্টি চাহিদা পূরনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সিআর.

ads
ads
আর্কাইভ