• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

আলীকদমে প্রথম করোনা রোগী সনাক্ত

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2020   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলায় প্রথমবারের একজনের শরীরে করোনা পজিটিভ এসেছে।  গেল ১৯মে তার করোরা পজেটিভ রয়েছে বলে  নিশ্চিত করেছে চকরিয়া সরকারী হাসপাতাল কর্তৃপক্ষ।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি)কাজী রাকিব উদ্দিন জানান, লামা উপজেলায় ৫২জনকে হোমকোয়ারিন্টাইনে রাখা হয়। এর মধ্যে গেল মঙ্গলবার একজনের দেহে করোনা পজিটিভ আসে। করোনা আক্রান্ত ব্যক্তি গেল একমাস আগে চকরিয়ার মালুমঘাট খৃষ্টান পল্লীতে তার নিকট আত্মীয়ের বাড়ীতে আসেন।  তিনি মালুম ঘাট অবস্থান করা অবস্থায় করোনা উপসর্গ দেখা দেয়।  পরে তার কাছ থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে কক্সবাজার হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। গেল ১৯মে ওই ব্যক্তির করোনা পজেটিভ আসে বলে নিশ্চিত করা হয়।  করোনা পজিটিভ আসা ব্যক্তিকে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে হোমকোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দিয়েছেন।

 

তিনি আরো জানান, গেল ১৮ মে চকরিয়া থেকে পালিয়ে এসে আলীকদমের পানবাজারে নামেন আক্রান্ত ওই ব্যক্তি। এতে তিনি পানবাজারে ঘন্টা দুইয়েকের মতো ঘুরাঘুরারি করেন। পরে ব্যক্তি ও তার বান্ধবীকে সাথে নিয়ে মোটারসাইকেল যোগে আলীকদম- থানচি সড়কের প্রভাত কারবারী পাড়ায় তার নিজ বাড়িতে চলে যান। অবশ্য তার বান্ধবীর বাড়ী থানচি উপজেলায়।  তার সংস্পর্শে আসা ৫১জনকে হেমকোয়াররন্টাইনে রাখা হয়েছে।

 

থানচি থানার ওসি(তদন্ত) জাহেদ নূর জানান, চকরিয়া থেকে করোনা রোগী পালিয়ে আসা কারানা আ্ক্রান্ত বান্ধবীকে হোমকোয়ারেন্টাইনে নিশ্চিত করার জন্য থানচি হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

 

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহবাজ জানিয়েছেন,  গেল  ১৬ মে  আক্রান্ত ব্যক্তির নমুনা নিয়ে কক্সবাজার ল্যাবে পাঠানো হয়। ১৯মে  ওই ব্যক্তির  করোনা পজেটিভ আসে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ