• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বিনা চিকিৎসায় ঢাবির এক পাহাড়ী শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2020   Tuesday

ফুসফুসে পানি জমে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  পাহাড়ী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সুমন চাকমা নামে ওই শিক্ষার্থী গেল সোমবার সকালে গ্রামের বাড়ি খাগড়াছড়িতে মারা যান। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

এদিকে বিনা চিকিৎসায় সুমনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন সহপাঠীরা। ফুসফুসে পানি জমায় করোনা আতঙ্কে ঢাকার কোনো হাসপাতাল তাকে চিকিৎসা দেয়নি বলে অভিযোগ তাদের।


সুমনের সহপাঠী অনন্যা অনু বলেন, সুমন দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন। ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন। সম্প্রতি ফুসফুসে পানি জমায় তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে করোনা আতঙ্কে কেউ ভর্তি নেয়নি। পরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় তার মৃত্যু হলো।


তার আরেক সহপাঠী ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ১০ দিন আগে ফেসবুকে সুমন লিখেছিল, `আমার করোনা হয়নি অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনার জন্যই আমাকে মারা যেতে হবে।` কে জানত এ কথাই সত্যি হবে? ফুসফুসের অসুখ নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে সে হারিয়ে গেছে।

--কৃতজ্ঞতা স্বীকার দৈনিক সমকাল।

 

ads
ads
আর্কাইভ