সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুত্যুতে মঙ্গলবার রাঙামাটির রাজবন বিহারে বিশেষ ধর্মীয় প্রার্থণা সভার আয়োজন করা হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু অপারেশন সফল হওয়া ৪৫ জন রোগীর মাঝে সোমবার চশমা বিতরণ করা হয়েছে। লক্ষ্মীছড়ি জোন সদরের উদ্যোগে সোমবার ১৬ ফিল্ড রেহিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, বিনামূল্যে চক্ষু অপারেশন সফল হওয়া ৪৫ জন রোগীর মাঝে চশমা বিতরণ করেন।
পার্বত্যাঞ্চলে সরকারী প্রাথমিক শিক্ষকদের নিয়মিত শ্রেনী কক্ষে পাঠদান, প্রয়োজনীয় অবকাঠামো মেরামত, জেলার আটটি উপজেলায় নদী পথে রোগী পরিবহনের জন্য ওয়াটার এ্যাম্বুলেন্স ব্যবস্থা, কমিউনিটি কিনিকে যোগ্যতা সম্পন্ন ডাক্তার নিয়োগ ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার পদ বৃদ্ধি করতে হবে।
বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সোমবার রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “যার সেবা সবার তরে-পৌছে দেব ঘরে ঘরে” শ্লোগানকে সামনে রেখে জেলা সিভিল সার্জন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত র্যালীর উদ্ধোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্ষন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনাসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে রোববার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-সমাবেশ করেছে।
রাঙামাটি শহরে কলেজ গেইট এলাকায় সোমবার সকালে বিএনপির সমাবেশে পুলিশের লাঠিচার্জে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘাইছড়ি উপজেলায় গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে আনন্দ র্যালী বের করা হয়। সোমবার বিকালে উপজেলা সদরের চৌমুহনী মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর আওয়ামীলীগের আহ্বায়ক দিলীপ কুমার দাশ।
শুক্রবার রাজধানীর ঢাকায় পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি) বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকলক ার্যক্রম বন্ধের দাবীতে এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির সমর্থনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।
রাঙামাটি মেডিকেল কলেজের পাঠদান কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগসহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীসহ দেড় শতাধিক আহত হয়েছে বলে জেলা আওয়ামালীগ দাবি করেছে। শনিবার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুছা মাত্তবের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক লেলিন তালুকদারের বিরুদ্ধে তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গঠিত উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত দল বৃহস্পতিবার রাঙামাটিতে এসেছেন। ডা. লেলিনের বিরুদ্ধে চিকিৎসা সেবা প্রদানে অবহেলা, রোগীদের সাথে ঔদ্ধত্যপূর্ন আচরণ ও অমানবিক ব্যবহারসহ নানান অভিযোগ রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সকল কার্যক্রম স্থগিত রাখার দাবিতে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ চলাকালে ছাত্রলীগ,সমঅধিকার আন্দোলন ও পার্বত্য যুব ফ্রন্টের হামলায় ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে পিসিপি।
রোববার রাঙামাটির বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও বিলছড়া স্যাটেলাইট ক্লিনিক পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি ডাইরেক্টর ডাঃ পারানি। পরিদর্শন শেষে তিনি আধুনিক চিকিৎসা সেবার ছোঁয়া পার্বত্যঞ্চলের দূর্গম উপজেলা গুলোতে এখনো পৌছাঁনো সম্ভবপর না হলেও বর্তমানে যে অবস্থায় চিকিৎসা সেবা চলছে সেটির মান উন্নয়ন করা জরুরী বলে মন্তব্য করেছেন।
রাঙামাটি শহরে বিতর্কিত মেডিকেল কলেজ উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ চারটি সংগঠন।