বৃহস্পতিবার থেকে দুদিনব্যাপী রাঙামাটির রাজ বন বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর শুরু হচ্ছে। এ ধর্মীয় অনুষ্ঠান ঘিরে রাঙামাটি শহর দৃশ্যত উৎসবের নগরীতে
পার্বত্য চট্টগ্রাম তথা দেশের সর্ব বৃহৎ বৌদ্ধ মন্দির রাঙামাটির রাজ বন বিহারে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে।রাজ বন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির অহিসংসা,অমোহ,নিরোহংকারের সুদৃষ্টি রেখে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী, করুনা ও মঙ্গল কামনা করে কঠিন চীবর দান উৎসব পালনের ধর্মোপদেশ দেন।
রাঙামাটির ঘাগড়া ইউনিয়নের পূর্ব বগাপাড়া মৈত্রী বিহারের দ্বিতীয় তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পূর্ব বগাপাড়া মৈত্রী বিহার মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ দেবতাছড়ি সদ্ধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যাক্ষ খেমিন্দা মহাথের। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
দেশ ও বিশ্বের সূখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশের সর্ব বৃহৎ বৌদ্ধ মন্দির রাঙামাটির রাজ বন বিহারের দুদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুক্রবার সমাপ্তি ঘটেছে। দুদিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে লাখো বৌদ্ধ পূনার্থী যোগদান করেন। এতে ধর্মীয় অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত সুউচ্চ পাহাড়ের চুড়ায় অবস্থিত বারঘোনা মুখ কর্ণফুলী নালন্দা বিহারে স্থাপিত হল রাঙামাটি জেলার দ্বিতীয় বৃহত্তম বুদ্ধ মুর্তি।এ উপলক্ষে বিহারে শনিবার নবনির্মিত বুদ্ধ মুর্তির উৎসর্গ ও জীবন্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বিদের ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান চিংম্রং বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব আমেজে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়।
রাঙামাটি তপোবন আশ্রম পরিদর্শন করলেন তিন পার্বত্য জেলা দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।শনিবার বিকাল ৪ টায় রাঙামাটি শহরের ভেদভেদী রাঙ্গপানিস্থ তপোবন আশ্রমে ফিরোজা বেগম চিনু পৌছালে কেন্দ্রীয় তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলাননদ পুরী মহারাজ ও রাঙামাটি তপোবন আশ্রম কমিটির নেতৃবৃন্দ এমপি চিনুকে ফুলেল শুভেচ্ছা জানান
আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙামাটি জেলার উদ্যোগে শনিবার রাঙামাটিতে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে।
বান্দরবানের রাজগুরু শ্রীমৎ উপঞ্ ঞা জোত মহাথের (উচ হ্লা ভান্তের) বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাঙামাটি শহরে মঙ্গলবার উলুছড়া ছাবা বৌদ্ধ বিহারের নবনির্মিত ভবন উদ্ধোধন করা হয়েছে।ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সত্যনন্দ মহাথের । সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
বৃহস্পতিবার কাপ্তাইয়ে নানান ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উদযাপিত হয়েছে।চন্দ্রঘোনা মিশন হাসপাতাল স্টাফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
রাঙামাটির মগবানের কাপ্তাই হ্রদের পানির মাঝখানে স্থাপিত মহাপরিনির্বানপ্রাপ্ত আর্য্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের জন্ম স্মৃতি স্তম্ভ উদ্বোধন করা হয়েছে। মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বনভন্তের প্রধান শীর্ষ্য ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এসময় হাজার হাজার বৌদ্ধ নর নারী সাধু সাধু বলে ধ্বনী উচ্চারণ করেন
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় রোববার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
দেশের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত পরম পুজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের(বনভান্তে) ৯৬ তম জন্ম দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।