• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসতেনতামূলক হিসেবে
রাঙামাটি শহরে ১৫টি স্থানে হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2020   Monday

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসতেনতামূলক পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পরিকল্পনা ও পরিষদের হস্থান্তরিত বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে জেলা ও উপজেলার ১৫টি পয়েন্টে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে নির্মিত বেসিনে হাত ধুয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার প্রথম কাজ হচ্ছে হাত ধোয়া। তিনি বলেন, পথচারীদের সচেতন করতেই এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা সংক্রামণের ঝুঁকি এড়াতে এবং পথচারীরা যেন পরিচ্ছন্ন থাকতে পারে সে লক্ষে পরিষদের পরিকল্পনায় জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে বেসিন বসিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও পথচারীরা এসব স্থানে হাত ধুয়ে নিতে পারবেন। তিনি আরো বলেন,  করোনা ভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে একই সাথে সবাইকে করোনা মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান তিনি।

 

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল চক্রবর্ত্তী জনান, জেলার ৯টি উপজেলায় ৯টি এবং সদর উপজেলার মানিকছড়ি পয়েন্ট হতে শহরের নির্ধারিত ৬টি স্থানে নির্মিত বেসিনে সাবান ও পানি রাখা থাকবে। যেখানে পথচারীরা হাত ধুয়ে নিতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ