• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বরকলে মহিলা বিষয়ক অধিদপ্তরের মুজিব বর্ষ ও জাতীয় শিশু দিবস পালন

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উদযাপন  উপলক্ষে  মঙ্গলবার বরকলে  আনন্দ শোভাযাত্রা ও আলোলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বরকলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটির শুরুতে নব নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে  পুষ্পস্তবক প্রদান করা হয়। এসময় উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা, প্রশিক্ষক কামনা চাকমা, বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা সেলাই ট্রেডের প্রশিক্ষক সুচিতা চাকমাসহ ৫ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এরপর কিশোর কিশোরী ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারীবৃন্দদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর  থেকে আানন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা মাঠ প্রদক্ষিণ শেষে অফিসের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, উপজেলা সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক জোসলিন চাকমা  যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রিয় রতন চাকমা উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শাখা ব্যবস্থাপক চিচিমুনি চাকমা উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মন্টু মনি চাকমা সমাজ সেবা অফিসের কর্মকর্তা বজলুল করিম(মানিক) ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধি এশা চাকমা সহ অন্যান্যরা অংশ নেন। 

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা, পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধি এশা চাকমা বিউটিফিকেশন ট্রেডের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা সেলাই ট্রেডের প্রশিক্ষক সুচিতা চাকমা প্রমুখ। এর অাগে মুজিববর্ষ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রে ৫ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য সদস্যাদের নিয়ে কুইজ কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।  পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও  আইজিএ প্রকল্পের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের সৌজন্যে করোনা ভাইরাস থেকে নিরাপত্তায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও অন্যান্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ