• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মুজিববর্ষ উপলক্ষে কাপ্তাইয়ের হেডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2020   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, মুজিববর্ষের উপহার হিসাবে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গম গ্রামবাসীর মাঝে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। গ্রামীণ জনগণের অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা বিতরণে প্রথম স্তর কমিউনিটি ক্লিনিক।


এই ক্লিনিক পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার উল্লেখ করে এই কমিউনিটি ক্লিনিক যাতে সুষ্ঠভাবে পরিচালিত হয় সে লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন চেয়ারম্যান।


সোমবার মুজিববর্ষ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২৮লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত রাঙামাটির কাপ্তাই উপজেলার দূর্গম হেডম্যান পাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।


নব নির্মিত কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বারুদগোলা মৌজা প্রধান কালাচান চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, কাপ্তাই উপজেলার হেডম্যান থোয়াইঅং চৌধীরী, বারুদগোলা বিহারের ভিক্ষু জগৎ মনি চাকমা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় হেডম্যান কার্বারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। এর আগে পরিষদ চেয়ারম্যান ফিতা কেটে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন এবং কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।


জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, গ্রামীণ অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে দূর্গম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে বাংলাদেশসহ সারাবিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। যেখান থেকে দূর্গম গ্রামের অবহেলিত জনগোষ্ঠী অতি সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

 

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে বন জঙ্গল নিধনসহ বিভিন্ন কারণে মশার উপদ্রব বেশি। তাই কীটনাশকযুক্ত মশারি ব্যাবহার করার বিষয়টি সবার মাথায় রাখতে হবে। তিনি বলেন, লক্ষ্য করলে গ্রামে এখনো দেখা যায় নিজ বাড়ীতে ঝুকি নিয়ে গর্ভবতিদের অদক্ষ দ্রাতি দিয়ে গর্ভপাত করানো হয়। বিষয়টি মা ও শিশুর জন্য খুবই ঝুকি। তাই এসব সনাতন পদ্ধতি বাদ দিয়ে নিরাপদে প্রসব করাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার গ্রামবাসীদের পরামর্শ দেন চেয়ারম্যান।


পরিষদ চেয়ারম্যান বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে প্রায় ৩২ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেয়া হয়। তাই চিকিৎসা গ্রহনের পাশপাশি গ্রামবাসীরা স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ গ্রহণ করতে পারবে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে পুরো বিশ^ এখন আতংকে রয়েছে। এই ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে আত্মবিশ্বাসী ও সচেতন হতে হবে। কারণ এই ভাইরাস মোকাবেলায় প্রয়োজন দৃঢ় আত্মবিশ্বাস। এ প্রাণঘাতী ভাইরাস থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ভাইরাসটি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে এলাকার জনগনদের সম্যক ধারনা প্রদানেরও নির্দেশ দেন চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ