• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির প্রস্তাবিত সীমান্ত সড়ক,ঠেগামুখ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2020   Wednesday

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রস্তাবিত সীমান্ত সড়ক প্রকল্প এবং বরকলের ঠেগামুখ স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু বাস্তবায়নের কাজ পরিদর্শন করেছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী রাঙামাটির বরকলের ছোট হরিণাব্যাটালিয়ন ১২ বিজিবির ঠেগামুখ বিওপিতে হেলিকপ্টার যোগে অবতরণ করে নির্মানাধীন সীমান্ত সড়কের একাংশ এবং স্থলবন্দর ও বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর বাস্তবায়নের কাজ পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন । এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের আইজি, বিজিবির ডিজি, আনসার এন্ড ভিডিপির ডিজি, র্যাবের ডিজি, ইঞ্জিনিয়ার ইন চীফ, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিজি তাঁর সঙ্গে ছিলেন।

 

প্রকল্প কাজ পরিদর্শন কালে ২৬ ইসিবির মেজর সাখাওয়াত, প্রস্তাবিত সীমান্ত সড়ক বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং প্রদান করেন। পরে পরিদর্শন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় স্বরাস্ট্র মন্ত্রী সকলকে ধন্যবাদ জানান। এর আগে ঠেগামুখ বিওপিতে হেলিকপ্টার যোগে অবতরণ করলে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার ও ছোটহরিণা ব্যাটালিয়ন অধিনায়ক, স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সফরসঙ্গীদেরকে অভ্যর্থনা জানান। পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সফর সঙ্গীসহ হেলিযোগে বাকলাইপাড়া সেনা
ক্যাম্পের উদ্দেশ্যে ঠেগামুখ ত্যাগ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ