• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় পাট দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2020   Friday

জাতীয় পাট দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথির ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বক্তব্যে দেন জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা প্রমূখ। এ সময় বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম পাট অধিদপ্তরের পাট সহকারী সমন্বয়ক (জেডিএ) বাবুল চন্দ্র দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।


এর আগে জেলা প্রশাসকের কার্যালের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন সোনালি আঁশের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে পাট। স্বাধীনতার অব্যবহিত পরে পাট ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। পাট ও পাটপণ্য শুধু পরিবেশবান্ধব এবং সহজে পচনশীলই নয় এটা পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে।


পরিষদ চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পাট খাতকে লাভজনক করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শতভাগ দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে পাট পণ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। তিনি বলেন, পরিবেশ রক্ষার্থে বিশ্বের বিভিন্ন দেশে সিনথেটিক পণ্যের ব্যবহার কমিয়ে দিয়ে প্রাকৃতিক তন্তুজাত পণ্যের ব্যবহারে গুরুত্ব প্রদানের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে বহুমুখী পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাই পাট যেমন অর্থ উপার্জনকারী ফসল তেমনি পরিবশেবান্ধবে অবদান রাখতে পারে।


তিনি পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করে পরিবেশবান্ধব পাট ও পাটপণ্য ব্যবহারে জনগনকে উৎসাহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ