• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
হিলফ্লাওয়ার টেন্ডার বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

বিলাইছড়ি বিএনপির সালাম ফকির সভাপতি জাফর আহাম্মদ সম্পাদক নির্বাচিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2020   Wednesday

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিলাইছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা শিল্পকলা একাডেমীতেঅনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি’র সভাপতি মো: আব্দুস সালাম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মোঃ শাহ্ আলম। বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর আহমদ এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসালাম (ফনির), সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলী বাবর ও সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী।

 

এছাড়াও উপজেলা কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার, উপজেলা যুব দলের সম্পাদক মোঃ রেজাউল করিম, বিলাইছড়ি ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্জাহান, কেংড়াছড়ি ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির, উপজেলা ছাত্র দলের সম্পাদক মোঃ মামুন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক দীপংকর চাকমা, সহ-দপ্তর সম্পাদক মংখইচিং মার্মা, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ এরশাদ হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাসির আহম্মদ, কেংড়াছড়ি ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।

 

ত্রি-বার্ষিক সম্মেলনে মোঃ আব্দুস সালাম ফকিরকে সভাপতি এবং মোঃ জাফর আহাম্মদকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ