• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রশিক্ষণরত বিসিএস কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের ১৩ জন কর্মকর্তা এক সৌজন্য সাক্ষাৎ করেন।

 

জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ছাড়াও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

প্রশিক্ষণের অংশ হিসাবে তারা ্য জেলা পরিষদের গঠন কাঠামো, জনবল এবং উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে একটি ভিন্ন প্রশাসনিক কাঠামো হিসাবে এর ক্ষমতা, নির্বাচনী ব্যবস্থা এবং জনগণের কল্যাণে পরিষদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন।

 

্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা সাক্ষাতকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে স্থানীয় নেতৃত্বের মাধ্যমে জেলার সার্বিক আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন আঙ্গিকে সৃষ্ট তিন পার্বত্য জেলা পরিষদগুলো সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন কর্মকর্তাদের ভবিষ্যৎ প্রশাসক হিসাবে গড়ে উঠায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতে আপনাদের মধ্য থেকে পদোন্নতি হয়ে এ পার্বত্য জেলার উন্নয়নে কাজ করার সুযোগ হবে। পার্বত্য জেলার উন্নয়ন এবং এ এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ