• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রকল্পের কার্যক্রম দেখতে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের রাঙামাটিতে সফর

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2020   Tuesday

আমদের জীবন,আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম দেখতে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ মঙ্গলবার রাঙামাটিতে সফরে আসেন। নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবি’র আর্থিক সহায়তায় পার্বত্য চট্টগ্রামে নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধসহ নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে স্থানীয় এনজিওদের  মাধ্যমে ৫ বছর মেয়াদী এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

 

বেসরকারী  উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভ এর  সন্মেলন কক্ষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারিউজ স্থানীয় উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় ইউএনডিপি-সিএইচটিডিপি প্রকল্পের সহকারী পরিচালক প্রসেনজিত চাকমা, ইউএনডিপি-সিএইচটিডিপির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, নেদারল্যান্ড দূতাবাসের কর্মকর্তারা, নারী প্রগতি সংঘের সঞ্জয় মজুমদার, প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সূচরিতা চাকমা, টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, হিল ফ্লাওয়ারের প্রকল্প পরিচালক জ্যোতি বিকাশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিমাবির বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মাহাবুবা হক কুমকুম। 

 

এসময় নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য উন্নয়নে,নারী সহিংসতা প্রতিরোধ ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দেন।

 

উল্লেখ্য, নেদারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা সীমাবির আর্থিক সহায়তায় নারী প্রগতি সংঘের সহায়তায় তিন পার্বত্য জেলায় ১০টি বেসরকারী উন্নয়ন সংস্থা এ প্রকল্পের  মাধ্যমে পার্বত্য নারী ও কিশোরীদের স্বাস্থ্য  উন্নয়ন, ক্ষমতায়ন ও নারী সহিংসতা প্রতিরোধে কাজ করবে। এর মধ্যে রাঙামাটি জেলায় উন্নয়ন সংস্থা প্রগ্রেসিভসহ  চারটি এনজিও দশ উপজেলায় কাজ করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ