• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

কাপ্তাইয়ে বিএনপি নেতা মুন্নার অকাল মৃত্যু বিভিন্ন মহলের শোক

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2020   Saturday

মৃত বাবাকে স্বপ্নে দেখে রাতে এতিম ও ইমামদের নিয়ে মিলাদ পড়ার পর নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন কাপ্তাই বিএনপির নেতা শামসুল আলম নুর মুন্না(৪৫)। তিনি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক , নতুন বাজার বণিক কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক,  ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক , কাপ্তাই সংগঠনিক জেলা আইডিইবি সদস্য ও একজন সমাজ সেবক।

 

গেল  শুক্রবার  বিএফআইডিসি বিল্ডিংয়ের নিজ বাসায় রাত প্রায় ১২টায় হঠাৎ বুকে ব্যাথা অনুভাব করলে দ্রুত কাপ্তাই উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন (ইন্নালিল্লাহে....রাজেউন)। 

 

এদিকে, মুন্নার অকাল মৃত্যুতে এলাকায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী,  ১ ছেলে, ১ মেয়ে ,মা-ভাই বোনসহ বহু আত্বীয়-স্বজন  রেখে যান। শনিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কাপ্তাই নতুন বাজার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

 

জানাজায় বিএনপি, আ’লীগ,ট্রাক মালিক সমিতি,নতুন বাজার বণিক সমিতি,কাপ্তাই প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক  সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরে নিজ বাড়ি চটগ্রাম জেলার, রাউজান উপজেলার মইশকড়ম গ্রামে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে  দাফন করা হয়।     

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ