• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙ্গুনিয়ায় মোগলের হাটে ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2020   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পোস্টাল বিভাগের উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট এ ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত এ ডিজিটাল ডাকঘর ভবনের উদ্বোধন করেন।

 

রাঙামাটি প্রধান ডাকঘর শাখার উদ্যোগেন গনদ ও রাঙ্গুনিয়া উপজেলার ২নং হোছনাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ নিজাম উদ্দিন। মোগলের হাটডিজিটাল ডাকঘরের উদ্যোক্তা দ্বিপায়ন সুশীল এর সঞ্চালনায় ডাকঘরভবনের উদ্বোধনী অনুষ্ঠানে নগদ চট্টগ্রাম এরিয়ার ক্লাস্টার হেড মোঃশহীদ উল্লাহ, নগদ চট্টগ্রামের এরিয়া ম্যানেজার আহসান মোঃশহীদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী দানুমিয়া, সাধারণ সম্পাদক অসীমবরণ সুশীল প্রমুখ বক্তব্য রাখেন।

 

এসময় পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত বলেন, দেশের প্রতিটি বাড়ি পৌঁছানোর সক্ষমতা ডাক অধিদপ্তরের আছে। এই সক্ষমতা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় দেশের প্রতিটি ডাকঘরকে ডিজিটাল ডাকঘর হিসেবে দেশের তৃণমূল জনগোষ্ঠীকে ডিজিটাল সরকারি সেবা প্রদানের সক্ষম হিসেবে গড়ে তোলা হয়েছে। ডাকঘর সাধারণ মানুষের জীবন-যাপনে ডিজিটাল রূপান্তর ঘটাবে জানিয়ে তিনি বলেন, ডাকঘরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তর করে শহরের ডিজিটাল সেবাগুলো বিশেষ করে জনগণের জন্য সরকারের ৯০০ ডিজিটাল সেবাজনগণ ঘরে বসে পাবেন, ডাকঘর থেকেও দেওয়া হবে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ডিজিটাল ডাকঘরের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ছাত্রছাত্রীদের কম্পিউটারের উপর মৌলিক প্রশিক্ষণ প্রদান, ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান, প্রান্তিক জনগোষ্ঠীকে নিরাপত্তা ব্যষ্টনীর আওতায় ভাতা প্রদান, বীমা পলিসি বিক্রয় এবং প্রিমিয়ার আহরণ ও বিতরণ করাসহ অন্যান্য ই সেবা প্রদান করা হবে। ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে বিদ্যমান ইউনিয়ন ডিজিটাল ভিত্তিক সেবা যথেষ্ট নয়। তাই মানুষের ডিজিটাল সেবার বর্ধিত চাহিদা মেটাতে ডাকঘর একই সেবা নিয়ে কাজ করছে। ডাক ঘরগুলোতে মোবাইল ফিন্যান্স যুক্ত হয়েছে। ডিজিটাল ডাক সেবায় আমরা ইতোমধ্যে একটা দৃশ্যমান অবস্থায় উপনীত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ