• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Mar 2015   Friday

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সরকার নিযুক্ত অন্তর্বতীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান কংজরী চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে খাগড়াছড়ির বিভিন্ন রাজনৈতিক-পেশাজীবি-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

 

মাউসের প্রেরিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, সহ-সভাপতি ও মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ¤্রাগ্য মারমা এবং মংপ্রু চৌধুরী, সাঃ সম্পাদক সাথোয়াই প্রু মারমা, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবুশি মারমা ও আপ্রুশি মারমা নব-নিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেছেন মহাজোট সরকারের মনোনীত নতুন পারিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার পিছিয়েপড়া জনগোষ্ঠি হিসেবে মারমা সম্প্রদায়ের শিক্ষা-স্বাস্থ্যসহ অবকাঠামো খাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

 

হেডম্যান এ্যাসোসিয়েশনের খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তবর্তীকালীন পরিষদে হেডম্যান ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক-এর সভাপতি কংজরী চৌধুরী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত পাওয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সকল হেডম্যান মহলের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা হেডম্যান এ্যাসোসিয়েশন। নবনিযুক্ত চেয়ারম্যাান কংজরী চৌধুরী একজন মৌজা প্রধান ও সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক-এর সভাপতি। ঐহ্যিবাহী ও প্রথাগত প্রতিষ্ঠানের প্রধান(মৌজা প্রধান/হেডম্যান)কে জেলা পরিষদ চেয়ারম্যান নিযুক্ত করায় এ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা-২৯৮ নং আসনের নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন।

 

খাগড়াছড়ি চালক সমবায় সমিতি লিঃ-এর সভাপতি মনতোষ ধর এবং সাঃ সম্পাদক মোঃ ইউনুস মিয়া এক যৌথ বিবৃতিতে নব-নিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নতুনচেয়ারম্যানের নেতৃত্বে পরিচালিত পার্বত্য জেলা পরিষদ জেলার পরিবহন খাতের সংশ্লিষ্ট মালিক-শ্রমিক এবং ভোক্তাদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখতে সক্ষম হবে।

 

সনাতন ছাত্র-যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি স্বপন ভট্টাচার্য্য, সাঃ সম্পাদক শেখর সেন এবং সাংগঠনিক সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা এক যৌথ বিবৃতিতে নব-নিযুক্ত পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ