• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
পার্বত্যাঞ্চল থেকে একদিন এই দেশে শাকিব, তামিম বা মাশরাফি মতো খেলোয়াড় তৈরী হবে -ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2020   Tuesday

রাঙামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে রাঙামাটি রিজিয়নের পৃষ্টপোষকতায় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদের আয়োজনে রাঙামাটি মারি ষ্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, রাঙামাটি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সিভিল সার্জন শহীদ তালুকদার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আজম।

 

রাঙামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমান বলেন, রাঙামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনে আমাদের উদ্দেশ্য সেটি হলো  রাঙামাটি জেলা পর্যায়ের খেলাধুলায় সেনাবাহিনীর অবদান আগে থেকেই রেখে আসছে সেটাকে আরো বেগবান করা। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস যেভাবে আমাদের পার্বত্য জেলাগুলি থেকে বিশেষ করে মেয়েদের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ফুটবলের মধ্যে মেয়েদের যে প্রতিভা কাবাডির মধ্যে যে প্রতিভা এই প্রতিভার ঝলক আমরা ক্রিকেটে দেখতে পাবো এবং যারা আজকে ভালো খেলছে তাদের মধ্যে থেকে একদিন এই দেশে শাকিব, তামিম বা মাশরাফি মতো বড় মাপের খেলোয়াড় তৈরী হবে। আর এই স্বপ্নে যদি সেনাবাহিনীর কোন অবদান রাখতে পেরে তাকে সেটা আমরা খুব আনন্দের সাথে সেই সুযোগ গ্রহন করবো এবং এখানকার প্রশাসনসহ সকল সংস্থার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানকার আর্থসামাজিক তথা অন্যান্য সকল ক্ষেত্রে উন্নয়নে জন্য যে ভূমিকা পালন করতে পারি সেটা আমরা পালন করবো।

 

ফাইনাল খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ বনাম কনফিডেন্স ক্রিকেট একাডেমী সাথে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বীরশ্রেষ্ট মুন্সি আবদুর রউফ স্মৃতি সংসদ ৯ ইউকেটে ১১৮ রান করে। অন্যদিকে কনফিডেন্স ক্রিকেট একাডেমী ৮ ইউকেটে ১৮৩ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রাঙামাটি রিজিয়ন উম্মুক্ত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ২১টি দল অংশ গ্রহন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ