• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

মোনঘর শিশু সদনে শনিবার বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত
সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো ও সাধারন সম্পাদক কীর্তিনিশান চাকমা নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Dec 2019   Saturday

রাঙামাটির মোনঘর শিশু সদনে শনিবার বার্ষিক সন্মেলন ও কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

এতে সভাপতি পদে শ্রদ্ধালংকার মহাথেরো ও কীর্তিনিশান চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

মোনঘর আবাসিক বিদ্যালয় হল রুমে আয়োজিত বার্ষিক সন্মেলনে মোনঘরের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন, ২০২০ অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন, বার্ষিক কর্ম পরিকল্পনা পেশ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আশোক কুমার চাকমা। কার্যকরী পরিষদের  সাধারন সম্পাদক কীর্তিনিশান চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি সুকুৃমার দেওয়ান, প্রাক্তন সভাপতি আরতি চাকমা, সহ-সভাপতি শ্রদ্ধালংকার মহাথেরো, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লতিকা তালুকদার প্রমুখ। এসময় মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা, সিনিয়র শিক্ষকসহ মোনঘরের সাধারন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাধারন সদস্যরা মোনঘরের উন্নয়নের লক্ষে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। 

 

বার্ষিক সন্মেলনে মোনঘর কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে শ্রদ্ধালংকার মহাথেরো, সহ-সভাপতি পদে বাঞ্চিতা চাকমা, নিরুপা দেওয়ান, গৈরিকা চাকমা, প্রসেনজিৎ চাকমা,সাধারণ সম্পাদক কীর্তিনিশান চাকমা সাধারণ সম্পাদক, যুগ্ন সম্পাদক বুদ্ধদত্ত ভিক্ষু,যুগ্ন সম্পাদক সোনাধন চাকমা  কোষাধ্যক্ষ সমর বিজয় চাকমাকে নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ