• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে সোয়াকের প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন
অটিস্টিক শিশুদের প্রতিভাগুলো খুঁজে বের করতে হবে এবং প্রতিভার বিকাশ ঘটাতে হবে-নব বিক্রম কিশোর ত্রিপুরা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Dec 2019   Saturday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি বলেছেন, যত্ন, ভালবাসা দিয়ে মানুষ করলে অটিস্টিক শিশুরা ও একটি সুন্দর জীবন লাভ করতে পারে। এদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। তাদের প্রতিভাগুলো খুঁজে বের করতে হবে এবং প্রতিভার বিকাশ ঘটাতে হবে। এজন্য বিশেষ করে অভিভাবকদের অটিজম শিশুর প্রতি অধিকতর যত্নবান হতে হবে।


শনিবার শহরের ভেদভেদি রাঙ্গাপানি এলাকায় ৮০শতক জায়গায় সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর প্রশিক্ষণ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।


আলোচনা সভায় সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, চেয়ারম্যানের পত্নি বিশিষ্ট সংগীত শিল্পি অনামিকা ত্রিপুরা, ইউএনডিপি`র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিৎ চাকমা, সোয়াকের সচিব সাবিনা হোসেন, সোয়াকের কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সোয়াকের ডেপুটি ডাইরেক্টর মোঃ মফিজুল ইসলাম’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর বলেন, অটিজম আক্রান্ত শিশুরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। অনেক সুস্থ মানুষ যা পারে না সেই সুপ্ত প্রতিভা তাদের রয়েছে। আমাদেরকেই সেই সুপ্তপ্রতিভাগুলো বিকশিত করার সুযোগ করে দিতে হবে। তাদের উপযোগী শিক্ষা, চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে মানুষ হিসাবে বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করে দিতে হবে। তিনি বলেন, এদের সাথে ভাল আচরনের মাধ্যমে তার চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি অভিভাবকদের পাশাপাশি অটিস্টিকদের পাশে দাঁড়িয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য সকলের আহবান জানান। পরে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও তার পত্নির হাতে সোয়াকের চেয়ারপার্সন সুবর্ণা চাকমা অটিষ্টিক শিশুদের আঁকা একটি চিত্র উপহার দেন।


প্রসঙ্গত, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজমের উপরে প্রচুর কাজ করেছেন। তিনি ডব্লিউএইচও থেকে “এক্সেলেন্ট ইন মেন্টাল হেলথ” পুরস্কার পেয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ