• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

নদী ভাঙ্গন রোধে
পানছড়িতে পৌনে নয় কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে--বাসন্তী চাকমা এমপি

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2019   Friday

পানছড়ি উপজেলার লোগাং, চেঙ্গী নদী ও ছড়ার ভাঙ্গন রোধে পৌনে নয় কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেছেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা। তিনি বলেন, ভবিষ্যতে পানছড়ি উপজেলার নদী ও ছড়ার ভাঙ্গন কোনো পরিবার যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। সে লক্ষে ভাঙ্গন পরিদর্শনে এসেছেন।


শুক্রবার খাগড়াছড়ির পানিছড়ি উপজেলার চেঙ্গী নদী ও বিভিন্ন ছড়ার ভাঙ্গনের পরিদর্শনকালে তিনি একথা বলেন।


বাসন্তী চাকমা এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা হচ্ছেন তিন পার্বত্য জেলার ’মা’। তাঁকে আমরা পাহাড়ের ‘মা’ হিসেবে ডাকি। তাঁহার কারণে পাহাড়ে শান্তি চুক্তি হয়েছে। তাই পাহাড়ের প্রতিটি কোণায় কোণায় আজ শান্তির সুবাতাস বইছে। পাহাড়ের শান্তি, সম্প্রীতি আর উন্নয়নে তিনি সর্বদা আন্তরিক।


পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) রোখন উদ্দোল্লা, উপ-সচিব(পরিবীক্ষণ ও বাস্তবায়ন শাখা) মোঃ মমিনুর রহমান, তত্বাবধায়ক প্রকৌশলী(ডিজাইন সার্কেল-৪) মোঃ আবুল কাউসার, নির্বাহী প্রকৌশলী(ুডিজাইন) মোঃ সাজেদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী পৌর বিভাগ) খ.ম. জুলফিকার তারেক, পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ির উপ-বিভাগ প্রকৌশলী নুরুল আবছার আজাদ, খাগড়াছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুর নাহার, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন, লতিবান ইউনিয়নের চেয়ারম্যান বিজয় চাকমা, উল্টাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কিরণ কিশোর ত্রিপুরা, নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিশ দত্ত চাকম প্রমূখ।


এছাড়াও তিনি পানছড়ি উপজেলা মহামুনি বৌদ্ধ বিহারটি নদী ভাঙ্গনের কবলে, শান্তিপুর সরকারী প্রাঃ বিদ্যালয়টি নদী ভাঙ্গনের কবলে, পানছড়ি সিনিয়র মাদ্রাসা নদী ভাঙ্গনের কবলে, লতিবান ইউনিয়নের শুকনাছড়ি ছড়ার ভাঙ্গন ও দক্ষিণ নালকাটা বৌদ্ধ বিহারটি নদীর ভাঙ্গনের বিলীন হয়ে যাওয়ার ভাঙ্গন চিত্র পরিদশন করেন।


পরিদর্শন শেষে তিনি শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ নালটাকা বৌদ্ধ বিহারে পৃথক পৃথক সভাও করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ