• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2019   Thursday

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা বৃহস্পতিবার জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘টেকসই সামাজিক সেবাদান’ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, গ্রীষ্ম মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে চলাচলে লোকজনদের দুর্ভোগ পোহাতে হয়। হ্রদ সৃষ্টির পর থেকে এর তলদেশে পলি জমার কারনে এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এসময় খাবার পানিরও সংকট দেখা দেয়। তার কারণ হচ্ছে পাহাড়ি ঝিরি-ঝরনা ও ছড়ার পানি দিনদিন শুকিয়ে যাচ্ছে। এতে করে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, টেকসই সামাজিক সেবাদান প্রকল্প পানির উৎস খুঁজে বের করার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি ছড়া ও ঝরনার উৎস খুঁজে বের করে পানি সংকট দুরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি। এই কাজে জেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান।


টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে-ই আলম, ইউনিসেফের ওয়াশ কর্মকর্তা সাফিনা নাজনিন’সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ