• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2019   Tuesday

বিলাইছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধব-১৭) শুভ উদ্ধোধন করা হয়েছে।

 

মঙ্গলবার উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোন কমান্ডার লে: কর্ণেল এসএম নাইমুল হক পিএসসি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি পারভেজ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখই মার্মা, ১,২ ও ৪ নং ইউপির চেয়ারম্যানদ্বয় সুনীল কান্তি দেওয়ান, অমরজীব চাকমা ও আতুমং মার্মা, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, আ’লীগ নেতা রাসেল মার্মা ও অমর কুমার তঞ্চঙ্গ্যা এবং বিলাইছড়ি থানার ওসি(তদন্ত) মো: হাবিব। এছাড়াও  জেলা ক্রীড়া সংস্থার ৫জন সদস্য উপস্থিত ছিলেন।

 

বিলাইছড়ি স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী খেলায়  ১ নং বিলাইছড়ি ইউপি একাদশ বনাম ৩ নং ফারুয়া একাদশ অংশগ্রহণ করে। টান টান উত্তেজনাকর ম্যাচে বিলাইছড়ি ইউপি একাদশ ফারুয়া একাদশকে ৫-০ গোলে পরাজিত করে। এবং খেলাটিতে র‌্যাপারীর দায়িত্ব পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপন কুমার চাকমা।

 

এছাড়া রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিলাইছড়ি উপজেলার চার ইউনিয়নের জন্য একটি করে ফুটবল প্রধান অতিথির মাধ্যমে ইউপি চেয়ারম্যানদের হাতে প্রদান করা হয়। আগামী ১২ সেপ্টেম্বর বিলাইছড়ি ইউপি একাদশের সাথে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার তুলে আনার জন্য বয়স ভিত্তিক ে ট’র্ণামেন্ট আয়োজনের যে উদ্বোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। তাই তারা খেলোয়ারদেরকে খেলার মাধ্যমে বিনোদনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ