• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে পাহাড় বার্তা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019   Saturday

শনিবার খাগড়াছড়িতে নিউজ পোর্টাল পাহাড় বার্তা ডটকম’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।


শহরের এফএন্ডএফ কনভেনশন সেন্টারের হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। পাহাড় বার্তা’র বিশেষ প্রতিনিধি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক কানন আচার্য, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাহাড় বার্তা’র খাগড়াছড়ি প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক।


অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।


প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুুরী তাঁর বক্তব্যে বলেন, দেশ ও দশের উন্নয়নে সাংবাদিকরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরছে। তবে মনে রাখতে হবে সাংবাদিকদের লেখায় কিংবা চিন্তাধারায় যেন এলাকার কোন উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।

 

তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে তথ্য প্রযুক্তির উৎকৃষ্টতায় গণমাধ্যমের গতি বৃদ্ধি পেয়েছে। তার বিপরীতে সংবাদপত্রে মান অক্ষুন্ন রেখে সঠিক ও বস্তুনিষ্ঠতা বজায় রাখাও চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। তাই পাহাড় বার্তাও  সময়ের সাথে সাথে চ্যালেঞ্জ গ্রহনে সক্ষম হবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ