• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2019   Monday

প্রতি বছরের ন্যায় এবছরও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শাখার উদ্যোগে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

 

চবি কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০১৯ এর আয়োজক কমিটির আহ্বায়ক রুমেন চাকমার সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চবি শাখার সংগ্রামী সভাপতি মিন্টু চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চবি শাখা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খেলার শুরুতে শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা এবং জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামে এপর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

টুর্নামেন্টের উদ্বোধনের দিনে মোট দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মাউন্টেইন ঈগলস কে ইভারগ্রিন ১-০ গোলে পরাজিত করে। ইভারগ্রিন এর পক্ষে গোল করে থোয়াইচিন মারমা।

 

অপর ম্যাচে হিল গ্যাং ইনক্রিডিবল-২ কে ১-০ পরাজিত করে। হিল গ্যাং এর পক্ষে পক্ষে গোল করে উলামং মারমা।শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আগামী ১০ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে।

 

উল্লেখ্য, শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, কাপ্তাই সুইডিস পলিটেকনিক শাখার সক্রিয় কর্মী ছিলেন। ২০১২ সালের ২০শে মে তারিখে তারা পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহন শেষে কাপ্তাইয়ে ফেরার জন্য রাঙামাটির কল্যাণপুরস্থ পেট্রোল পাম্পে সহকর্মী ও বন্ধুদের অপেক্ষা করছিলেন। হঠাৎ অপেক্ষামান বাসের পাশ ঘেষে আসা একটি চলমান সিএনজি গতি শ্লো করে কিছু সন্ত্রাসী সেখানে পরিকল্পিতভাবে গ্রেনেড ছুড়ে মারে। সেই গ্রেনেড হামলায় তিনি সহ ৬ জন মারাত্মকভাবে আহত এবং আরো ৮ থেকে ১০ জন আহত হন। ঘটনার পরপরই  তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। এবং ঘটনার তিনদিন পর তিনি চট্টগ্রাম মেডিকেল হসপিটালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় অনেকে পঙ্গুত্ববরণ করেন। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা শহীদ ছাত্রনেতা মংচসিং মারমার প্রতি শ্রদ্ধা রেখে ২০১২ সাল থেকে প্রতিবছর শহীদ ছাত্রনেতা মংচসিং মারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ