• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায়
বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক-পার্বত্য সচিব

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2019   Sunday

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম বলেছেন,বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। এই সরকারের আমলে তিন পার্বত্য জেলায় বিভিন্ন বিভাগের মাধ্যমে প্রচুর প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিন পার্বত্য জেলা পরিষদকে শক্তিশালী করার উদ্দেশ্যে বিদ্যমান জনবল কাঠামো বৃদ্ধি, পরিষদ পরিচালনার জন্য বিভিন্ন প্রবিধান অনুমোদন, পরিষদের বরাদ্দ বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করা যায় এসব কার্যক্রমের ফলে পরিষদগুলি আরও শক্তিশালী হয়ে এলাকার উন্নয়নে অবদান রাখতে পারবে। 

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মেসবাহুল ইসলাম একথা বলেন।


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর এই মন্ত্রণালয়ের আওতাধীন তিন পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ এবং পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি পরিষদের সভায় অংশগ্রহণ করেছেন।

 

সভা সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বক্তব্যে দেন পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাধনমনি চাকমা এবং অং সুই প্রু চৌধুরী। সভায় এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাও পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ।


সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন, জনস্বাস্থ্য প্রকৌশল, কৃষি সম্প্রসারণ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, মৎস্য বিভাগ, প্রাণী সম্পদ, পরিবার পরিকল্পনা, সমাজসেবা, সমবায়, বিসিক, যুব উন্নয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর বিভাগীয় প্রধানগণ তাদের বিভাগের কার্যক্রম সম্পর্কে সচিবকে অবহিত করেন।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদেরকে নিজ নিজ অবস্থানে থেকে এলাকার উন্নয়নে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, এ জেলাকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং শান্তিপূর্ণ সহবস্থানের প্রতীক হিসাবে গড়ে তুলতে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন করে যেতে হবে।


তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পরিষদ সভায পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থেকে পরিষদের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করায় ধন্যবাদ জানিয়ে বলেন, পরিষদের প্রশাসনিক ও আইনগত সমস্যাগুলি সমাধানের মাধ্যমে পরিষদকে শক্তিশালী করতে পারলে এ জেলার মানুষ আরও উন্নত এবং সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার পরিষদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ