• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জুরাছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2019   Thursday

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় শোক র‌্যালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী নির্মিত প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন  করেন জুরাছড়ির সর্বস্তরের লোকজন। পরে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে উপজেলা পরিষদ  মিলনায়তনে আলোচনা সভা এবং কবিতা আবৃত্তি, চিত্রাংকন, রচনা, হামদ-নাত প্রতিযোগীর বিজয়ীদের পুরুস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

 

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে- জুরাছড়ি উপজেলায় সকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, পুরুস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। নতুন প্রজম্মকে তার আর্দশকে ধারণ করে সোনার বাংলায় তৈরীর কাজ করতে হবে। মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম এ হত্যাকান্ডের মাধ্যমে সে দিন বঙ্গবন্ধুর সঙ্গে বাঙালির হাজার বছরের প্রত্যাশার অর্জন স্বাধীনতা এবং সব মহতী আকাংখাকেও হত্যা করতে চেয়েছিল। মুছে ফেলার অপপ্রয়াস চালিয়ে ছিল বাঙালির বীরত্ব গাথার ইতিহাসকেও। অবশ্য খুনিদের সেই ষড়ষন্ত্র ঠিকেনি। বাঙালি ও বিশ^বাসীর মানসপটে বঙ্গবন্ধু আজও স্বমহিমায় উজ্জল, চিরভাস্বর।

 

বক্তারা  বলেন, জাতি এখন প্রতিক্ষার প্রহর গুনছে বঙ্গবন্ধুর বাকি ছয় পলাতক খুনির ফাঁসি কার্যকরের মাহেন্দ্রক্ষণের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ