• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মহালছড়িতে সংবাদ সম্মেলন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে  খাগড়াছড়ির মহালছড়িতে  বুধবার সংবাদ সম্মেলন করেছে মহালছড়ি মৎস্য অধিদপ্তর।

 

মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন মহালছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা।

 

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী সর্ম্পকে বিস্তারিত তুলে ধরে বলেন, আগামীকাল জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী অনুযায়ী ব্যানার, ফেস্টুন সহযোগে র‌্যালী, পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচীর আওতায় ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহনের মাধ্যমে মৎস্য সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

 

সরকারের গৃহিত পদক্ষেপ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সকলকে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ