• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায় জেলা পরিষদ চেয়ারম্যান
মাতৃভাষার উপর সঠিক শিক্ষা প্রদানে শিক্ষা কর্মকর্তাকে মনিটরিং এর নির্দেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2019   Sunday

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাতৃভাষার উপর শিক্ষাদানের জন্য জেলার যেসমস্ত বিদ্যালয় থেকে  শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল সেসমস্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে মাতৃভাষার উপর শিক্ষা প্রদান করা হচ্ছে কিনা তা শিক্ষা কর্মকর্তাকে মনিটরিং করার নির্দেশ দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

 তিনি বলেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে এ মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগকে সফল করতে আমাদের সকলকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।

 

 তিনি  আরো বলেন, যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকরা মাতৃভাষার উপর প্রশিক্ষণ পায়নি তাদের শীঘ্রই প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এ ধারা অব্যাহত থাকবে।

 

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পূর্বের তুলনায় বর্তমানে ডেলিভারী সংখ্যা বেড়েছে। প্রতি মাসে প্রায় ১২০জন গর্র্ভবতীকে ডেলিভারী করানো হচ্ছে। তিনি বলেন, গত মার্চ ও এপ্রিল মাসে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও কম ছিল। সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন উপজেলাগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।  এছাড়া জেনারেল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন বলেন, এ বছরও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। এছাড়া পড়ালেখার মান উন্নয়নে বিভিন্ন বিদ্যালয়ে ১০৯টি মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেম প্রদান করা হয়েছে। তিনি বলেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে গত ৬ মে থেকে আগামী ১০জুন পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে।

 

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি বলেন, জেলার কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলী, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যায় উন্নীতকরণের কাজ চলছে। বাকী উপজেলাগুলোও পর্যায়ক্রমে করা হবে। তিনি বলেন, রাজস্থলীতে পরিবার পরিকল্পনা অফিস কাম ষ্টোর নির্মাণ এবং কাপ্তাইয়ে আরটিসি মান উন্নীতকরণ কাজ চলছে। এছাড়া ২৬টি নতুন কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ চলছে। 

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ)মোঃ শহীদুল ইসলাম বলেন, আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবদের ৬মাসব্যাপী যুব উন্নয়নে ৭টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। আগামী জুন মাসে নতুন প্রশিক্ষণার্থী ভর্তি করানো হবে।

 

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, বয়স্ক, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বিধবা ভাতা, ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইসিস রোগীদের নিয়মিত চিকিৎসা ভাতা প্রদান করা হচ্ছে। 

 

হর্টিকালচার সেন্টার আসামবস্তি, বালুখালী, বনরুপা, লংগদু, নানিয়ারচর ও কাপ্তাইয়ের উদ্দ্যান তত্ববিদরা জানান, আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে নার্সারিতে টার্গেট অনুযায়ী বিভিন্ন প্রজাতির গাছের চারাকলম উৎপাদন, মজুদ ও বিক্রয় কার্যক্রম চলছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ