• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2019   Sunday

বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে সেবাদান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে রোববার রাঙামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে রাঙামাটি জেলা জজ আদালত  প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে বনরুপা ঘুরে আবার আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। 

 

পরে জেলা আইনজীবি সমিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা দায়রা জজ দলিল উদ্দিন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এমএন মোরশেদুল আলম, অতিরিক্ত পুলিশ ছুপি উল্লাহসহ আইনজীবিরা বক্তব্য রাখেন।

 

আলোচনা সভার পুর্বে আইনগত সহায়তা কেন্দ্র সর্ম্পকে জনগনকে সচেতন করতে লিফলেট ও বিনা মুল্য রক্তদান কর্মসুচীর উদ্বোধন করা হয়।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার গরীব ও অসহায়দের বিভিন্নভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে। বর্তমানে দেশের ৬৪ জেলায় বিনামুল্যে গরীব ও দুস্থ ব্যক্তিরা লিগ্যাল এইডের মাধ্যমে আইনগত সহায়তা পাচ্ছে। বক্তারা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামুল্যে সরকারি আইনগত সেবা গ্রহণের আহবান জানান এবং মামলার জট কমাতে সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ