• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মহালছড়ির এক শোভা ত্রিপুরার সাফল্যর কথা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2014   Sunday

সহজ সরল আদিবাসী নারী শোভা ত্রিপুরা পেশা একজন শিকিা। বর্তমানে তিনি মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।

 

শোভা ত্রিপুরা ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারী রাঙামাটি জেলায় জন্ম গ্রহন করেন। কিন্তু শৈশব-কৈশোর থেকেই তাঁর লেখাযোগায় ছিল বিশেষ আগ্রহ এবং কৈশোর জীবনেই তাঁর লেখায় হাতেখড়ি শুরু হয়। শোভা সংসার জীবনেও তিনি একজন সফল গৃহিনী। তার স্বামী মংছেনচিং (মংছিন) সাংবাদিক, প্রাবন্ধিক ও গবেষক। তাঁদের সংসারে দুই কণ্যা প্রিয়াংকা পুতুল ও তুলি পিয়া। শোভা ত্রিপুরা লেখালেখির মধ্যে আদিবাসী জনজীবন ছাড়াও তিনি লিখেছেন সমতল জনজীবনের কথাও।

 

তাঁর লেখার মধ্যে ছোট গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, গান, উপন্যাস ইত্যাদি। যা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন শীর্ষ স্থানীয় পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাতি হয়েছে। উল্লেখ যোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে, ঝরাপাতা (কবিতাগ্রন্থ), ত্রিপুরা জাতির ইতিকথা, ত্রিপুরা জাতির রূপ কথা, জাতক (বুদ্ধ জাতক), ত্রিপুরা জাতি, ত্রিপুরা জাতির ইতিবৃত্ত, আলোময়ীমা ত্রিপুরেশ্বরী ও স্বপ্নের ধূসর ছায়া (উপন্যাস)।

 

শোভা ত্রিপুরা ১৯৭৩ সালে ঢাকার বঙ্গভবণে কৃতি যুব সংবর্ধনায় অংশ গ্রহন করেন। ১৯৯৯ সালে নারী গ্রন্থ প্রবর্তনা আয়োজিত মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের কক্সবাজার ও তিন পার্বত্য জেলার লেখিকা হিসেবে বিশেষ সম্মাননায় সংবর্ধিত হন।

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০১২ সালের ২৬ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্ন্তগত মহালছড়ি উপজেলার সাহিত্য ও সাংষ্কৃতিক সংসদ কর্তৃক সাহিত্য অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। তিনি ১৯৮৫, ১৯৮৬ এবং ২০০০ সালে মহালছড়ি উপজেলাসহ খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন।

 

১৯৮১ সালে তিনি রাঙ্গামাটি বনভুমি সাহিত্য পুরস্কার এবং ১৯৮৩ সালে রাঙামাটি সাংষ্কৃতিক ইনষ্টিটিউট থেকে পুরস্কার লাভ ছাড়াও ২০১৩ সালে রাঙামাটি আদিবাসী ফোরাম কর্তৃক কবি হিসেবে সম্মাননা পদক লাভ, সিরাজগঞ্জ বিশ্ব কবিতা (সাহিত্য উৎসবে) সম্মাননা ও পদক লাভ এবং ঢাকা জাদুঘরে ছায়ানীড় টাঙ্গাইল কর্তৃক কবি সম্মাননা লাভ করেন। তাঁর লেখায় পাহাড়ি জনজীবনের কথা যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে সমতল জনজীবনের কথাও। তিনি ঢাকাস্থ বাংলাদেশ ফোকলোর (গ্রামীন লোক সাহিত্য) সোসাইটিরও একজন সদস্য।

 

তাঁর এ সফলতায় প্রমাণ করে নারীরাও এখন পিছিয়ে নেই।শোভা ত্রিপুরা’র অনেক পান্ডুলিপি এখনো অপ্রকাশিত অবস্থায় পড়ে রয়েছে। তার জন্য তিনি সাহিত্যের পৃষ্ঠপোষক এবং প্রকাশকদের সহযোগিতা আন্তরিক কামনা করেছেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ