• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাঘাইছড়ি থেকে দীপংকর তালুকদারের নৌকা প্রতীকের আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2018   Monday

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হওয়ার পরপরই রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার নৌকার বিজয় সুনিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। 

 

সোমবার দুপর ২টায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীপংকর তালুকদার প্রথমে বাঘাইছড়ি উপজেলার জনসাধারণের সাথে পথে সভায় অংশ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন।


সাজেক থানা আওয়ামীলীগের সহ-সভাপতি গরেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে সভায় রাঙামাটি মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাজেক থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজিত দে, সাজেক থানা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সভায় অন্যন্যা বক্তারা, রাঙামাটিতে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে, আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। পাহাড়ি বাঙালী সম্প্রীতি বজায় রেখে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা স্থিতিশীল রাখতে আগামী জাতীয় নির্বাচনে রাঙামাটিতে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।


পথ সভায় দীপংকর তালুকাদার বলেন, পার্বত্য অঞ্চল রাঙামাটিতে শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি উন্নয়ন কর্মকান্ডে অতীতের অন্য সব সরকারের চেয়ে আওয়ামীলীগ সরকারই সব চেয়ে বেশি উন্নয়ন করেছে। সরকার দুই মেয়াদে যাহাড়ে যা উন্নয়ন করেছে তা আজ দৃশ্রমান। তাই তিনি আড়গামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে সরকার গঠন করার জন্য আহবান জানান।


তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে জেএসএস অবৈধ অস্ত্রেও মাধ্যমে গত নির্বাচনে শতকরা ৯৫ ভাগ থেকে শতকরা ৯৬ ভাগ ভোট ডাকাতি করেছে। এবার কোন রকম ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না বলে হুশিয়ারী তিনি। এছাড়াও পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ ও বিএনপির সাথে আতাত রাজনীতি করে। যার কারণে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে বাধাগ্রস্থ হচ্ছে। এসময় তিনি স্বাধীনতার বিরোধী শক্তি বিএনপি ও চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সঙ্গ এবং অবৈধ অস্ত্রেও ঝনঝনানি থেকে পার্বত্য জনসংহতি সমিতিকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ