• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2018   Monday

সোমবার রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ে সরকারি বিভাগের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

 

শহরের আসামবস্তী প্রাণীসম্পদ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা ৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনার কর্মসুচির উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার প্রাণীসম্পদ, মৎস্য ও কৃষি বিভাগের মোট ৩০জন সরকারি কর্মকর্তা অংশ নেয়।

 

কৃষি বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য বিভাগের আহ্বায়ক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডাঃ দেবরাজ চাকমা, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল আহমেদ, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল এক্সপার্ট একেএম আজাদ রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।

 

উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য জেলার বেশীর ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই বিদেশী দাতা সংস্থা ইউএনডিপি ২০১০ সাল থেকে পার্বত্য অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পটি হাতে নিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ কার্যক্রম ব্যবস্থাপনায় অনেক উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমকে আরো বেগবান করতে তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রত্যন্ত অঞ্চলের কৃষক-কৃষাণী ও খামারীদের পরামর্শ প্রদানের আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ