• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় মহালছড়িতে আনন্দ মিছিল

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2018   Friday

খাগড়াছড়ির মহালছড়িতে নির্বাচন কমিশন এর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যেগে এক আনন্দ মিছিল বের করা হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষের অংশগ্রহনের মধ্য দিয়ে আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামীলীগ এর কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় দলীয় কার্যালয় প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন প্রমূখ।

 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী। সে কারণে আওয়ামীলীগ নির্বাচনকে ভয় পায়না। যারা নির্বাচনকে ভয় পায় তারা নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে একাদশ জাতীয় নির্বাচন এর তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। বক্তারা আরো বলেন,  সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের স্বত:স্ফুর্ত সমর্থনে আওয়ামীলীগ ক্ষমতায় যেতে চায়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ