• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে যুবদলে সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2018   Sunday

রোববার রাঙামাটিতে জেলা যুব দলের  দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুই নেতাসহ ৬ জন আহত হয়েছেন।  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  পূর্বনির্ধারিত  আলোচনা সভা ছিল। আহতরা  হলেন ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শাকিল(২৮), তার সহোদর মোঃ শামীম(২২) ও জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বাবলু। এরমধ্যে শাকিল ও শামীমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ শাকিল (২৮) বলেন, রোববার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার কর্মসুচি ছিল।  দুপুরের দিকে শহরের কাঠালতলীতে দলীয় কার্যালয়ে তারা অবস্থান করছিলেন। এসময় ৪নং পৌর ওয়ার্ড যুবদলের সদস্য খোরশেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নান্টু রিভলবার হাতে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। দলীয় কোন্দলের কারণেই এমনটা ঘটেছে বলেও দাবী কওে হামলায় ৬ জন আহত হয়েছেন বলে দাবী করেন তিনি।

 

রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম মারামারির ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করে বলেছেন, এঘটনার জেরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত রোবারের আলোচনা সভা বাতিল করা হয়েছে।  তিনি আরো অভিযোগ করে আরো বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বানচাল করতেই সরকার দলের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে।

 

কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দলটি নিজেরাই কর্মসুচি বাতিলের ঘোষণা দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ