• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

জেলা পরিষদের শিক্ষাতরী বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2018   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  থেকে ২নং মগবান ইউনিয়নের গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইঞ্জিন চালিত (ফাইবার বোট) ও নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এই শিক্ষাতরী প্রদান করা হয়।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জলযান ঘাটে  জেলা পরিষদের পক্ষে বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি বিদ্যালয় পরিচালনা কমিটির হাতে তুলে দেন জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা।

 

এ সময় গবাঘোনা বেসরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি শফিউল আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

বিতরণকালে জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা বলেন, এ জেলার প্রত্যান্ত অঞ্চলে দূর্গমতার কারনে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চাই না। শিক্ষার্থীদের স্কুলমুখী করতেই পরিষদের এই মহান উদ্দ্যেগ। তিনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে জেলা পরিষদের ন্যয় সমাজের সামর্থ্যবান বিদ্যানুরাগী ব্যক্তি, জনপ্রতিনিধি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ