• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ভিসিএফের সুফলভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018   Saturday

পাহাড়ে পরিবেশ রক্ষার্থে ও মৌজা বা গ্রামীণ বন সংরক্ষেণের লক্ষে গঠিত গ্রামীণ বন সংরক্ষণ (ভিসিএফ) কমুনিটিজ এর সুফলভোগী ৩৫১ পরিবারের মাঝে শনিবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউএনডিপি-সিএইচডিপির জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, ইউএনডিপি’র কর্মকর্তা বিহীত বিধান খীসা, এনজিও শাইনিং হিলের নির্বাহী পরিচালক মোঃ আলী’সহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে সদর উপজেলার ৩৫১টি পরিবারকে পরিবার পিছু নগদ ৭হাজার টাকা বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। তাই আত্নকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক উন্নয়ন’সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। সমতলের ন্যায় পার্বত্যঞ্চলের মানুষ সমান তালে এগিয়ে চলুক এটাই প্রধানমন্ত্রীর কামনা করেন। তিনি বলেন, বাড়ীর পাশে বা পরিত্যক্ত পাহাড়ে চাষাবাদের পাশাপাশি গবাদী পশু পালনে সরকারের এ অর্থ ব্যয় করুন দেখবেন সুফল আসবে। সরকারের এ অর্থগুলো ভালো কাজে বিনিয়োগ করে নিজেদের স্বাবলম্বী করারও পরামর্শ দেন তিনি।


উল্লেখ্য, তিন পার্বত্য জেলার গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বন ও পরিবেশ রক্ষা ও প্রাকৃতি সম্পদের ব্যবস্থাপনার উপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও জাতি সংঘের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের(ইউএনডিপি-সিএইচডিপি) যৌথ অর্থায়নে ভিসিএফ নেটওয়ার্ক প্রকল্পের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ