• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে ৩ গ্রামবাসীকে অপহরণের নিন্দা ও প্রতিবাদ ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদর বাজার থেকে মঙ্গলবার ৩ জন নিরীহ গ্রামবাসীকে সংস্কারবাদী জেএসএস-এর দৃর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছে ইউপিডিএফ।

 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অপহরনের অভিযোগ করা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার মহালছড়ি বাজারের হাটবার হওয়ায় তারা তরি-তরকারী সংগ্রহ করে বিক্রি করতে বাজারে গিয়েছিলেন ৩ জন  গ্রামবাসী। মুদি ব্যবসায়ী হারাধন’র দোকানের সামনে বসে তরকারী বিক্রি করার সময় ৪জন সংস্কারবাদী জেএসএস-এর দুর্বৃত্ত এসে প্রকাশ্যে জোরপূর্বক তাদেরকে তুলে নিয়ে যায়। অপহৃতরা হলেন উৎপল চাকমা(৪০), পিতা- মৃত রায় মোহন চাকমা, সাং- রণুচন্দ্র কার্বারী পাড়া (মেজর পাড়া), ৮নং ওয়ার্ড ১নং সাবেক্ষ্যং ইউনিয়ন; একই গ্রামের পূর্ণবরণ চাকমা(৫০), পিতা- মৃত বিন্দু কুমার চাকমা ও রিকেল চাকমা(৩২), পিতা- হিরো মোহন চাকমা, সাং- রাম সুপারী পাড়া, ৯নং ওয়ার্ড ১ নং সাবেক্ষ্যং ইউনিয়ন, উপজেলা নানিয়ারচর।

 

 প্রেস বার্তায় উক্ত অপহরনের  ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়,অপহরণের সময় অন্য লোকদের মারফৎ অপহৃতদের আত্মীয়-স্বজনকে গ্রামের কার্বারী ও মুরুব্বীদের সাথে নিয়ে ব্রীজ পাড়ায় যোগাযোগ করার নির্দেশ দেয়। অন্যথায় তাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যায়।

 

প্রেস বার্তায় আরো বলা হয়,মাস খানেক যাবত সংস্কারবাদী জেএসএস-এর সশস্ত্র দুর্বৃত্ত মুবাছড়ির শান্তি পাড়ার বাসিন্দা চারু রঞ্জনের ছেলে নীল রঞ্জন চাকমা(৪৩), ব্রীজ পাড়ার সমর চাকমা(৪০), কুতুকছড়ি ভূইয়ো আদামের বাসিন্দা বুলো চাকমা প্রকাশ পাভেল্যা বাপ(৪৯), উচ্চ হেঙলছড়ির বাসিন্দা রাজন চাকমা(৪৫), হুল্লেঙ পাড়ার বাসিন্দা রান্দাল্যা চাকমা(৫০) ও শিলন্যার বাসিন্দা বিনিময় চাকমার(৫৩) কাছ মোটা অংকের চাঁদা দাবি করে এবং গ্রামের সকল মোবাইল ফোন নাম্বার জমা দিতে গ্রামের কার্বারী ও মুরুব্বীদের নির্দেশ দেয়।

 

প্রেস বার্তায় অবিলম্বে অপহৃত নিরীহ ৩ গ্রামবাসীকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীদের  গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ