• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত, দেয়াল ও পাহাড় ধস

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2018   Monday

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাঙামাটিতে এক টানা ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিপাতের কারণে শহরের পুরাতন বাস ষ্ট্যন্ডে এলাকা, চম্পক নগর, লোকনাথ আশ্রম ও ভেদভেদীসহ আশেপাশে কিছু এলাকায় ছোটখাটো দেয়াল ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।


রোববার সকাল থেকে বৃষ্টি শুরু হলেও রাত থেকে একটানা ভারী বর্ষণে জনজীবন থমকে যায়। শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। টানা বৃষ্টিতে রাঙামাটি শহরের পুরাতন বাস ষ্ট্যন্ডে এলাকা, চম্পক নগর, লোকনাথ আশ্রম ও ভেদভেদীসহ আশেপাশে কিছু এলাকায় ছোটখাটো দেয়াল ও পাহাড় ধসের ঘটনা ঘটে। ফলে ঘরবাড়ির উপর দেয়াল চাপা পড়লেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।


রাঙামাটি আবাহাওয়া অফিস জানিয়েছে, গেল ২৪ ঘন্টায় রাঙামাটিতে ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙামটি জেলা প্রশাসন উপদ্রুত এলাকাগুলোতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের পাঠিয়ে লোকজনকে বাড়ি ঘর থেকে সরিয়ে নিচ্ছেন। এছাড়া রাঙামাটি চট্টগ্রাম সড়কের ছোটখাটো কিছুপাহাড় ধ্বসের সৃষ্টি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা সড়ক থেকে মাটি অপসারণ করে নেয়।


এদিকে, রাঙামাটি চট্টগ্রাম, রাঙামাটি খাগড়াছড়ি সড়কের একাধিক স্থানে সড়কের উপর পাহাড় ধস হওয়ায় ব্যহত হচ্ছে যান চলাচল। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বেতবুনিয়ার ঠান্ডাছড়ি এলাকার ভারী বর্ষণে পাহাড়ী ঢলের পানির তোড়ে রাস্তা ডুবে যাওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকে। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢল নেমে আসায় রাঙ্গামাটি কাপ্তাই হ্রদের পানি বাড়তে শুরু করেছে।


এদিকে প্রাণহানী রোধ করার জন্য সোমবার দিনভর পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে শহর জুড়ে মাইকিং করেছে রাঙামাটি জেলা প্রশাসন।


এছাড়াও জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ সোমবার নিজে ঝুকিপূর্ণ এলাকায় গিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করেছেন।


সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী আবু মুছা বলেন, সড়কের উপর মাটি পড়ার সাথে সাথে সওজের শ্রমিকরা তা সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করছে। তিনি বলেন বৃষ্টির কারণে মাটি নরম হওয়ায় সড়কগুলো ঝুকিপুর্ণ হয়েছে। কোথাও সড়ক ধারক দেওয়াল ধসে পড়েছে।


রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদার জানান, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে বিদ্যুৎ লাইনের উপর গাছ উপড়ে পড়ছে। এতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যহত হচ্ছে।

 

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসন বেশ সতর্ক আছে। গত বছরের ন্যায় এবার যেন একটিও যেন প্রাণহানী না হয় এবং ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা যায় সেজন্য প্রশাসনের সকল কর্মকর্তারা মাঠে কাজ করছেন। দুর্গতদের জন্য গত বছর আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা ২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এগুলো এছাড়া রূপনগরে অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতরা দ্রুত এখানে এসে আশ্রয় নিবে।


উল্লেখ্য, গেল বছর ১৩ জুন টানা বৃষ্টির কারণে একাধিক স্থানে পাহাড় ধসের কারণে রাঙামাটিতে ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ