• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটিতে দুই দিনব্যাপী ইকো স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা শুরু

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2018   Tuesday

রাঙামাটিতে স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক  দুইদিনব্যাপী সমন্বিত ওয়াশ প্রশিক্ষণ কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জাতীয় স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নাফ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক মোঃ জানে আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রওশন আলী, জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জাতীয় স্যানিটেশন প্রকল্পের কর্মকর্তা মো: আতিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে। 

 

কর্মশালায় স্কুল ও কমিউনিটি পর্যায়ে উন্নত টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যভ্যাস চর্চার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সমন্বিত ওয়াশ এর উপর বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় জেলা ও বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তাগণ, বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ অংশ নেন।

 

এসময় ইকো টয়লেট ও টেকসই স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক সমন্বিত ওয়াশ প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সুন্দর পরিবেশ তৈরি করার আহবান জানান অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ