• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে পানছড়ি ভূবন জয় প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্ধোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2018   Monday

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ধোধন করা হয়েছে। 

 

সোমবার পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের বিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের উদ্ধোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কোশিত চাকমা, রিসোর্স সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমাসহ ছাত্র লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীদের মৌলিক অধিকার নিশ্চিত করণের লক্ষ্যে সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতি মধ্যে সকল শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অধিকাংশ বিদ্যালয় বিহীন গ্রাম গুলোতে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এছাড়া ইউএনডিপির স্থাপিত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণের আওয়াতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট্য শিক্ষকদের সরকারী করণের দ্রুত কাজ করছে সরকার।


এ সময় তিনি আরো বলেন, পিছিয়ে পরা জনপদে উন্নয়নের আলো পৌছে দিতে সরকার সব সময় কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকল স্থরের জনগনকে সহযোগীতার আহ্বান জানান।


উল্লেখ্য ভবন উদ্ধোধন শেষে তিনি ২০ লক্ষ টাকা ব্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নির্মাণাধীন কাজ পরির্দশন করেন। পরে সংক্ষিপ্তভাবে প্রাথমিক শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় মতবিনিময় করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ