• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

মোনঘর আবাসিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2018   Wednesday

রাঙামাটিতে মোনঘর আবাসিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

গেল ১৫ মে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি  (সনাক) এর সহযোগিতায় ইযুথ এনগজমেন্ট এন্ড সাপোর্ট ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) এর উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক জনাব ঝিমিত ঝিমিত চাকমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধাণ শিক্ষক শিশির কান্তি চাকমা, সিনিয়র সহাকারী শিক্ষক  গৌরিকা চাকমা, ইয়েস উপ কমিটির আহবায়ক মুজিবুল হক বুলবুল, এবং সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। সৈয়দা উম্মে সালমা এবং জাকির হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইয়েস ফ্রেন্ডস সদস্য সূনীতি বিকাশ চাকমা।

 

কুইজ প্রতিযোগিতার শুরুতে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ১০ জন কে বাছাইয়ের মাধ্যমে চুড়ান্ত অংশগ্রহণকারী নির্বাচিত করা হয়। উক্ত ১০ জন অংশগ্রহণকারীদের চুড়ান্ত পর্বে প্রতিযোগতিার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুজয় চাকমা- দশম শ্রেণী, দ্বিতীয় স্থান অর্জন করেন নিহির চাকমা- দশম শ্রেণী এবং তৃতীয় স্থান অর্জন করেন চম্পা চাকমা- দশম শ্রেণী। এর আগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যরা টিআইবি’র কার্যক্রম, বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে ইয়েস দের ভূমিকা এবং অ্যাডভোক্যাসী অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার (এলাক) বিষয়ক  তথ্যাদি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন।

 

অতিথিদের বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার উপস্থিত ছাত্র ছাত্রীদের মাঝে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক ঝিমিত ঝিমিত চাকমা অনুষ্ঠান আয়োজনের জন্য ইয়েস ফ্রেন্ডস দের অভিন্দন জানিয়ে  দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর তরুণদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ