• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাবিপ্রবি’র উপাচার্য সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2018   Saturday

শনিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার সাথে সাক্ষাত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো: মহিউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

 

রাবিপ্রবি’র অস্থায়ী প্রধান কার্যালয়ে প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম প্রধান (পরিকল্পনা) জনাব কাজী মনিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মো: মজিবুর রহমান সরকার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী প্রধান (পরিকল্পনা-৪) জনাব মুহাম্মদ জহুরুল ইসলাম।

 

এসময় রাবিপ্রবি’র উপাচার্য প্রতিনিধিদলের সাথে ‘রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন বিষয় এবং রাবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাসে অবকাঠামো নির্মাণের জন্য মাস্টার প্ল্যান, কনসালটেন্সি ফার্ম নিয়োগ, রিভাইজড ডিপিপিসহ বিশ^বিদ্যালয় প্রকল্পের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

পরে প্রতিনিধিদলটি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন শ্রেণি কক্ষ ও কম্পিউটার ল্যাব এবং বিশ^বিদ্যালয় এর স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ