• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে সমকাল-বিএফএফ স্কুল বিকর্ত প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2018   Saturday

সমকাল-বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের(বিএফএফ) উদ্যোগে শনিবার রাঙামাটিতে জাতীয় স্কুল বিকর্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এবার রাঙামাটি জেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় দল। আর রানার্স-আপ হয়েছে শহীদ আব্দুল আলী একাডেমী।


রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

অর্ধ দিবস ব্যাপী বির্তাকিতদের তীব্র প্রতিযোগিতা পূর্ন বিতর্কের মধ্য দিয়ে বির্তকের সমাপ্তি ঘটে। পরে চ্যাম্পিয়ন ও রানার্স-অপ দলকে পুরুস্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ারুল হক। স্বাগত বক্তব্যে দেন দৈনিক সমকাল রাঙামাটি অফিসের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা। অনুষ্ঠানে সুহৃদ সমবেশে জেলা কমিটির সাধারন সম্পাদক নিরুপম চাকমাসহ সুৃহদ সমাবেশের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থি ছাশিম আবত্বাহী (দলনেতা), মোঃ আবিদ শাহরিয়ার, ওমর ফারুখ এবং রানার্স-আপ দল রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থি শহীদ আব্দুল আলী একাডেমী জান্নাতুল ফেরদৌস (দলনেতা),জয় নাথ, সাথী মনির হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। শ্রেষ্ঠ বিতার্কিত নির্বাচিত হয় ছাশিম আবত্বাহী। এছাড়া অংশগ্রহনকারী সকল বিতার্কিতদেরও সনদপত্র তুলে দেয়া হয়।


বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়া দলগুলো হল, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়, মোনঘর আবাসিক বিদ্যালয়, শহীদ আব্দুল আলী একাডেমী, মোজাদ্দেদ-ই আল ফেসানী একাডেমী উচ্চ বিদ্যালয় ও রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, প্রতিযোগিতা না থাকলে উন্নতি করা সম্ভব নয়। বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই মানব কল্যাণ সাধিত হবে। বিজ্ঞানের বর্তমান দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে না পারলে দেশ পিছিয়ে যাবে। বিজ্ঞান ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব না।


তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরো বলেন, যে জাতি শিক্ষায় শিক্ষিত হবে সেই জাতি তত উন্নতি হবে। তোমরা আগামী দিনের ভবিষ্যত। আগামীতে তোমরাই জেলা পরিষদ চেয়ারম্যান, সাংসদ সদস্য, শিক্ষক, চিকিৎসক,আইনজীবি বড় বড় সরকারী কর্মকর্তা হবে। তাই শিক্ষিত হয়ে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির চরম শিখরে নিতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।


দৈনিক সমকালের এধরণের বিতর্ক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, এ বির্তকের মধ্য দিয়ে যে যার মেধা রয়েছে তার বিকশিত হয়েছে। অংশগ্রহনকারী বিতার্কিতদের পক্ষ-বিপেক্ষে যুক্তি তর্কের উপস্থাপনের মধ্য দিয়ে সব কিছুই উঠে এসেছে। কিভাবে উন্নত ও আতœনির্ভশীল হওয়ায় যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ