• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    
 
ads

আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত

Published: 18 Apr 2018   Wednesday

নিজেকে সৎ ও ন্যায় পরায়নাতা মনে করেন লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা। তাই তিনি নিজ অফিসের প্রবেশদ্বারে এবং অফিসের ভিতর "আমি ও আমার অফিস দুনীর্তি মুক্ত, দুর্নীতি প্রতিরোধে সহযোগীতা করুন লিখা দু`টি সাইন বোর্ডে লাগিয়ে দিয়েছেন। তবে এ রকম সাইন বোর্ড উপজেলার আর কোন প্রতিষ্ঠানে লাগাতে দেখা যায়নি।

 

লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লাগানো সাইন বোর্ড দেখে এলাকার সচেতন মানুষদের মাঝে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। তবে আলোচকদের অভিমতে জানা যায়,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা দুনীর্তিগ্রস্ত নয় বিধায় "আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত " লিখা সাইন বোর্ড লাগাতে সাহস দেখাতে পেরেছেন। এ কারণে তারা এ শিক্ষা কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ।

 

বান্দরবানের লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা যোগদানের পর থেকেই অফিসের পূর্বের চিত্র পুরোটাই উল্টে গিয়ে দুনীর্তি মুক্ত হয়ে গেছে বলে মনে করেন উপজেলার কর্মরত প্রধান শিক্ষকরা। তার বাস্তব চিত্রই ফুটে উঠেছে অফিসের প্রবেশদ্বারে ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ লেখার মাধ্যমে। সাইন বোর্ডে আরো লিখা রয়েছে, দুর্নীতি প্রতিরোধে সহযোগীতা করুন। এতে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সেবা গ্রহিতাদের কোন ভোগান্তি ও দুর্নীতির প্রশ্রয় ছাড়াই সেবা দিতে আগ্রহ বাড়বে বলেও মনে করছেন অনেকে।

 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সরজমিনে গিয়ে ‘আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত’ লেখা সাইনবোর্ড লক্ষ্য করা যায়। এ সময় অফিসিয়াল কাজে শিক্ষা অফিসে আসেন ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন ও লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইমতিয়াজ ।  

 

এ দুই প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁঞা একজন সৎ ও কর্মঠ অফিসার। তার যোগদানের পর থেকে অফিসে আর্থিক কোন সুবিধা দেওয়া ছাড়াই আমাদের কাজ গুলো আমরা নিশ্চিন্তে করতে পারছি। তাছাড়াও তার তদাররিকর মাধ্যমে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এখন। এছাড়া অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মুঠোফোনে আলাপ কালে প্রধান শিক্ষরা বলেন, আমাদের  মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁঞা স্যার খুব ভালো মানুষ। ওনার সততার সাথে সাইন বোর্ড দেওয়াটা একধম মিল রয়েছে।

 

এ ব্যাপারে জানতে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুরর  রহমান ভূঁঞা`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত ঘোষনা করলাম। আমি নিজেও কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, আগামীতেও দুর্নীতিকে প্রশ্রয় দিবোনা, যতদিন আছি সততা নিয়ে থাকবো বলে তিনি তার প্রতিক্রিয়ায় জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ