• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

ওয়াগ্গা পরিমল চন্দ্র তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2018   Saturday

কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের পরিমল চন্দ্র তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও বন ভোজনের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জীত তনচংগ্যা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস, সহকারি শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা,  সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন, লাকি তনচংগ্যা। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মধু মঙ্গল তনচংগ্যা, শিক্ষিকা রিপনা তনচংগ্যা, হৃদয় তনচংগ্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মো: ইসমাইল হোসেন। শিশুদের মধ্যে  নাচ, গানসহ বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশিষ বিশ্বাস স্কুলের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ে চারজন শিক্ষককে স্থায়ীভাবে দেওয়ার বিষয়ে নিশ্চিত করেন।প্রধান অতিথি চিরন্জীত তনচংগ্যা স্কুলের চার পাশে বাউন্ডারি ওয়াল নির্নাণের ঘোষনা দেন। সভাপতির বক্তব্যে অরুন তালুকদার স্কুল প্রতিষ্ঠায় সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ইউপি চেয়ারম্যান চিরন্জীত তনচংগ্যা, ইউপি সদস্য সুমন তনচংগ্যা,স্কুল পরিচালনা কমিটির সদস্য হৃদয় তনচংগ্যার সহযোগিতার বিষয়টি স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সভাশেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

 

উল্লেখ্য, বিদ্যালয়টি ২০১৭ সালে সরকারি করন করা হলেও এখানে পাঁচজনের স্থলে প্রেসনে তিনজন শিক্ষক পাঠ দান করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ