• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

দীঘিনালায় প্রধান শিক্ষকের বদলীর দাবীতে এলাকাবাসীদের মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিলের দাবীতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও এলাকাবাসী।

 

উপজেলার বেতছড়ি বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহন করেন। মানববন্দন কর্মসূচীতে অভিভাবকদের পক্ষে মোঃ আমজাদ হোসেন ও হেমাব্রত কার্বারী বক্তব্য রাখেন।

 

বক্তারা বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ ওমর ফারুক মাসুদের বিরুদ্ধে নানা প্রকার অনিয়মের অভিযোগ উত্থাপন করে অবিলম্বে তার বদলীর দাবী জানিয়ে বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারনে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে তার দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। যার ফলে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়সহ মানসম্মত শিক্ষার পরিবেশ নষ্ঠ হয়েছে। তাই বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে প্রধান শিক্ষককে বদলী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবী জানান তারা।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোঃ ওমর ফারুক মাসুদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণরুপে ভিত্তিহীন। এ বিষয়ে আমি কিছুই জানিনা। মানববন্দনের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিনহাজ উদ্দিন জানান, কি কারনে মানববন্ধন করা হয়েছে তা আমি জানিনা। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ